ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য স্টেডিয়ামটিতে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ১২ জন। এছাড়া আহত হয়েছেন ৮০ জনের মতো। শনিবার (২৬ আগস্ট) এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স।

শুক্রবার (২৫ আগস্ট) মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় ঘটে এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এমন দুর্ঘটনা ঘটেছে।

মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে সাংবাদিকদের হতাহতের সংখ্যা জানান। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে রেডক্রস কর্মকর্তা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে মাত্রাতিরিক্ত ভিড় থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়েন অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। দর্শকদের পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়।

১৯৭৭ সাল থেকে চালু হওয়া ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের আসর বসে চার বছর পরপর। আসরকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ থাকে বেশ। তাই আগেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টটি।

২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন। ২৫ আগস্ট শুরু হওয়া এবারের আসরের পর্দা নামবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

খেলা দেখতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আপডেট টাইম : ১১:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩