ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দূত: খসরু চৌধুরী

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কে সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী সিআইপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসম সাহসী একজন মুক্তির দূত। তিনি পরাধীন বাঙালিকে মুক্তি দিতে নিজের জীবনবাজি রেখেছিলেন। পৃথিবীর ইতিহাসে নিজের প্রাণবিসর্জন দিয়ে জাতিকে মুক্তি দেওয়ার মতো নেতা হাতেগোনা কয়েকজন মাত্র আছেন, তাদের মধ্যে শেখ মুজিব একজন। সেজন্যই বাঙালি জাতি তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছে। তিনি হয়েছেন জাতির পিতা।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত-বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা এবং তাদের সেবায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর দূরদর্শিতা, সংগ্রাম ও আত্মত্যাগ একটি জাতিকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছিল এবং সোনার বাংলার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিল। বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানের মত ঘটনা মানব সভ্যতার ইতিহাসে খুবই বিরল। মহান একজন মানবতাবাদী হিসেবে তিনি সকল মানুষের জন্য সমতা, সুযোগ ও মর্যাদার মহান প্রবক্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ সভাপতি নাজিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য নাজমা আক্তারসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ ও ঢাকা-১৮ আসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির দূত: খসরু চৌধুরী

আপডেট টাইম : ০২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩