ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

কোমল পানীয়র ন্যূনতম কর কমল ২ শতাংশ

দেশের কার্বোনেটেড পানীয় শিল্পে (বেভারেজ ইন্ডাস্ট্রি) ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

বুধবার রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যৌথ এক চিঠিতে কোমল পানীয়র ওপর ন্যূনতম কর সর্বোচ্চ ১ শতাংশ করার দাবি জানায় উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ, ট্রান্সকম বেভারেজেস, আব্দুল মোনেম এবং কোকা-কোলা বাংলাদেশ।

প্রতিষ্ঠানগুলো যৌথ বিবৃতিতে জানায়, নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কার্বোনেটেড বেভারেজের গ্রস প্রাপ্তির ওপর ৫ শতাংশ ন্যূনতম কর হার আরোপ করা হয়েছে। তবে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী কার্বোনেটেড বেভারেজের কাঁচামালের উৎসে আয়কর কেটে নেওয়া হতো। এই করকে অগ্রিম আয়কর হিসেবে বলা হতো। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, গ্রস প্রাপ্তির ওপর করের হার ছিল দশমিক ৬ শতাংশ। কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, পূর্বের কর হারের সঙ্গে তুলনা করলে নতুন কর হার অনুযায়ী প্রায় ৮৩০ শতাংশ হারে কর বেড়েছে।

কর হার পরিবর্তনের ফলে এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন উৎপাদনকারীরা। কোম্পানির অর্থপ্রবাহ কমে যাবে, এসব প্রতিষ্ঠানে নতুন কর্মক্ষেত্র তৈরির সুযোগ কমে যাবে। একই সঙ্গে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ বন্ধ হয়ে যেতে পারে বলেও মনে করছে কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

এছাড়া আগামী তিন থেকে চার বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ও স্থানীয় বিনিয়োগ মিলে যার পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া এ খাতে বিভিন্ন পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ লোকের কাজের সুযোগ তৈরি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

কোমল পানীয়র ন্যূনতম কর কমল ২ শতাংশ

আপডেট টাইম : ০১:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩