ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী অনলাইনে নারীদের নিরাপত্তা : নতুন চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয় রাশিয়ার ২টি বিমান জাপানের আকাশসীমায় প্রবেশ, যুদ্ধবিমান মোতায়েন টোকিওর বন্ধ তামার খনি পুনরায় চালুর বিষয়ে কানাডীয় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবে পানামা রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক “বাট্টু জজ” যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয়, মাঠে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় ধাপের কাজ আজ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ বুধবার (৩ জুলাই) শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় ধাপের কাজ । দ্বিতীয় ধাপে ঢাকা মহানগরীর ১২টি থানায় একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে। ৩ থেকে ২৩ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কমিশনের (ইসি) নিয়োগ করা কর্মকর্তারা।

রমনা, মতিঝিল, পল্লবী, মিরপুর, তেজগাঁও, ধানমন্ডি, ক্যান্টনমেন্ট, মোহাম্মদপুর, গুলশান, লালবাগ, উত্তরা ও বসুন্ধরা – দ্বিতীয় ধাপে ঢাকা মহানগরীর এই ১২টি থানার তথ্য সংগ্রহ করা হবে। এসব থানায় নির্বাচন অফিসের আওতাধীন ভোটার তালিকা হালনাগাদের জন্য ৪৩২ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘তথ্য সংগ্রহের নির্দিষ্ট কোনো সময় নেই। সকাল থেকে শুরু হবে, কোনো কোনো ক্ষেত্রে রাতেও তথ্য সংগ্রহ করা হবে। কখনও কখনও রাতেও তারা তথ্য সংগ্রহ করতে যাবে। ওদের সুবিধা মতো সময় করে নেবে। কারণ ঢাকার পরিস্থিতি একটা ভিন্ন বিষয়। দিনের বেলা বাসায় গেলে অনেককেই পাওয়া যাবে না। অনেকেই তখন অফিসে থাকবে।’

তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) ঢাকা মহানগরীর ১২ থানা নির্বাচন কর্মকর্তাদের ফোন নম্বর দিয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে। কারও কোনো প্রশ্ন থাকলে থানা নির্বাচন কর্মকর্তাকে ফোন করতে পারবেন।’

থানা নির্বাচন কর্মকর্তারা স্বাভাবিক সময়ই ফোন রিসিভ করেন না, তাহলে এখন তো আরও করবে না – এমন কথার জবাবে ইসি সচিব বলেন, ‘কেউ রিসিভ না করলে আমাদেরকে জানাবেন। আমরা ব্যবস্থা নেব।’

ঢাকা মহানগরীর ভোটার হতে চাওয়া ব্যক্তিকেও কিছু তথ্য প্রদান করতে হবে। এর মধ্যে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ, সিটি করপোরেশনের কাউন্সিলরের দেয়া নাগরিকত্ব সনদ, জেএসসি, এসএসসি/সমমান পরীক্ষায় পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বাড়ি ভাড়া/ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

এর আগে হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছিলেন, ভোটার তালিকায় তাদের নিবন্ধনের জন্য তাদের তথ্য সংগ্রহ করা হবে।

এবার ভোটার তালিকা হালনাগাদে যাদের বয়স ২০০১ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাদের জন্ম ২০০২ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাদের জন্ম ২০০৩ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগের – তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে প্রথম ধাপে ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সংগ্রহ করে নির্বাচন কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

ভোটার তালিকা হালনাগাদের দ্বিতীয় ধাপের কাজ আজ

আপডেট টাইম : ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০১৯