ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তিন কেন্দ্রে নবায়নযোগ্য বিদ্যুতের দাম অনুমোদন

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় এবং কক্সবাজার জেলার সদর উপজেলায় ও চকরিয়ায় তিনটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ট্যারিফ(বিদ্যুতের দাম) অনুমোদ দিয়েছে সরকার। এর মধ্যে একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র এবং দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র।

এর মধ্যে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজার জেলার চকোরিয়ায় ২২০ মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ কনসোটিয়াম অফ গ্রিন প্রোগ্রেস রিনিউয়েবল বিভি এবং আইআরবি অ্যাসোসিয়েট লিমিটেড থেকে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে কোম্পানিটিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৮৭৮২ টাকা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫২৫ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বিদ্যুৎ বিভাগের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিউবো কর্তৃক কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ কনসোটিয়াম অফ ডিট্রোলিক এসএ ইন্টারন্যাশনাল প্রাইভেট এবং পাওয়ারনেটিক এনার্জি লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে কোম্পানিটিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯২৮১ টাকা হিসাবে আনুমানিক ৩ হাজার ৫৪২ কোটি ৪০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিত্রে বিউবো কর্তৃক কক্সবাজার জেলার চকোরিয়ায় ২২০ মেগাওয়াট ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ জেটি সিউ এনার্জি কোম্পানি লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০ বছর মেয়াদে কোম্পানিটিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১৩.৪১৪ টাকা হিসাবে আনুমানিক ১২ হাজার ৪০৮ কোটি টাকা পরিশোধ করতে হবে।

এছাড়া বিউবো কর্তৃক ‘ডিজাইন, সাপ্লাই, ইনস্টলেশন, টেস্টিং কমিশনিং অফ অ্যাডভেন্সড মিটারিং ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং আপগ্রেডেশন অফ ইউনিফাইড প্রিপেইড সিস্টেম অন টার্নকি বেসিসি’ কাজের ক্রয় প্রস্তাব যৌথভাবে ওকুলিন টেক বিডি লিমিটেড, নুরিফ্লেক্স এবং এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’র কাছ থেকে ৪৬০ কোটি ৫০ লাখ ৪৫ হাজার ৭২০ টাকায় অনুমোদন দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তিন কেন্দ্রে নবায়নযোগ্য বিদ্যুতের দাম অনুমোদন

আপডেট টাইম : ০৮:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩