ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের সময় সুলতান আহমেদ ওরফে ছোটন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় অটোচালক মো. রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদার বাজার এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃত সুলতান আহমেদ ওরফে ছোটন একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার ৩ নম্বর ওয়ার্ডের হানিফের ছেলে। ভুক্তভোগী অটোচালক মো. রুবেল কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত ফখরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা মনির জানান, শুক্রবার রাত ১০টার দিকে যাত্রী সেজে রুবেলের অটোরিকশা ভাড়া করেন দুই ছিনতাইকারী। পরে উপজেলার মিয়াধন চৌকিদার এলাকায় নির্জন সড়কে গিয়ে তারা অটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকরীরা রুবেলের গলা কেটে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারী ছোটনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় অটোচালক রুবেল ও ছিনতাইকারী ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, অটোরিকশা চালক রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

আপডেট টাইম : ০১:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩