ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ সিরিয়ার নাগরিক উদ্ধার

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর চেক্কার উপকূলে একটি ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন দেশটির সেনাসদস্যরা। রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তায় শনিবার চেক্কার উপকূলে একটি ডুবন্ত রাবারের নৌকা থেকে ২৭ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন সেনাসদস্যরা। এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে লেবানন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই সিরিয়ার নাগরিক। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাস থেকে তারা ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। চেক্কা উপকূলের কাছাকাছি আসার পর দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি।

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের কয়েক ঘণ্টা পর দেশটির মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং ইতোমধ্যে চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৪২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ সিরিয়ার নাগরিক উদ্ধার

আপডেট টাইম : ১০:১৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩