ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে খসরু চৌধুরীর ব্যাপক শোডাউন

রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সোমবার বেলা দুইটায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন ও মির্জা আজম।

আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে ব্যাপক শোডাউন করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বিজিএমইএর পরিচালক মো. খসরু চৌধুরী সিআইপি। এসময় তার সঙ্গে কয়েক হাজার নেতাকর্মী দেখা যায়। রাজধানীর দক্ষিণখান থেকে বিশাল মিছিল সহকারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেন খসরু চৌধুরী।

সমাবেশে উপস্থিত গণমাধ্যম কর্মীদের খসরু চৌধুরী জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবেন তিনি। আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নির্বাচনী পরিবেশ নষ্ট ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। এ অবস্থায় আওয়ামী লীগের ছাড় দেওয়ার সুযোগ নেই। যে কোনো মূল্যে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে নেওয়াই হবে তার কাজ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে খসরু চৌধুরীর ব্যাপক শোডাউন

আপডেট টাইম : ০৫:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩