ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শান্তি ফেরাতে গোপনে বৈঠক চলছে ভারত-কানাডার

ভারতের সঙ্গে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক রাখার চেষ্টা করছে কানাডা। দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ভারতের সঙ্গে সমস্যা বাড়াতে চায় না তার সরকার। সেই জন্য গোপনভাবে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন কানাডা সরকারের প্রতিনিধিরা।

জানা গেছে, সাতদিনের মধ্যে কানাডার কূটনীতিকদের ফেরত যেতে নির্দেশ দিয়েছে ভারত, এরকম খবর ছড়িয়ে পড়ে। তারপরেই ভারতের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করে কানাডা সরকার।

ভারতে মোট ৬১ জন কানাডিয়ান কূটনৈতিক রয়েছেন। তার মধ্যে ৪০ জনকে ১০ অক্টোবরের মধ্যে ভারতে থাকা কানাডার কূটনীতিকদের দেশে ফিরে যেতে হবে, ট্রুডো সরকারকে কড়া বার্তা দিয়েছে ভারত। অর্থাৎ ফেরানো হলে মাত্র ২০ জন কানাডার কূটনীতিক ভারতে থাকবেন।

এই বিষয়ে বিদেশ মন্ত্রীর মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, নয়াদিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা তারচেয়ে অনেকটাই বেশি। দুই দেশের মধ্যে সমতা রাখার জন্যই ৪০ জন কূটনীতিককে ফেরানের নির্দেশ দিয়েছে ভারত।

যদিও এই খবরের সত্যতা নিয়ে মুখ খুলতে চাননি ট্রুডো। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রুডো বলেন, আমরা অশান্তি বাড়াতে চাই না। আমি আগেও বলেছি, এই কঠিন সময়ে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা দরকার। তার জন্য যথাযথ পদক্ষেপ করতে হবে।

তবে এই বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলি। তিনি বলেন, দেশের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কানাডা খুবই চিন্তিত। তাই ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই আমরা। তাই গোপনেই ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে। আমরা মনে করি, এই ধরনের আলোচনা গোপনভাবে হলেই সবচেয়ে ভালো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শান্তি ফেরাতে গোপনে বৈঠক চলছে ভারত-কানাডার

আপডেট টাইম : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩