ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বুধবার কেসিসি মেয়রের দায়িত্ব নেবেন আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পুনঃনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার ৪১ জন কাউন্সিলরসহ দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগের দিন ১০ অক্টোবর শেষ হচ্ছে বর্তমান পরিষদের মেয়াদ। নির্বাচিত হওয়ার ৪ মাস পর মেয়রের চেয়া‌রে বস‌তে যাচ্ছেন তালকুদার আব্দুল খালেক।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করবেন মেয়র।

কেসিসি সূত্রে জানা গেছে, পুনঃনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক ও ৪১ জন কাউন্সিলর ওই দিন দায়িত্ব গ্রহণ করবেন। মঙ্গলবার (১০ অক্টোবর) শেষ হচ্ছে বর্তমান পরিষদের মেয়াদ। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক গত ১২ জুন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় ১ লাখ ভোট বেশি পেয়ে কেসিসির মেয়র নির্বাচিত হন। এরপর গত ৩ জুলাই তিনি প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন।

গত ১২ জুন নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৬ জন এবং নারী প্রার্থীদের জন্য ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন কাউন্সিলরের মধ্যে চারজন নতুন প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে আইনি কারণে প্রায় চার মাস পর দায়িত্ব নিচ্ছেন তারা। ১১ অক্টোবর সাধারণ সভা আহ্বান করা হয়েছে। সভায় খুলনা ও বাগেরহাটের সব এমপি, রাজনৈতিক নেতা, খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বুধবার কেসিসি মেয়রের দায়িত্ব নেবেন আব্দুল খালেক

আপডেট টাইম : ০২:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩