ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ইসরায়েলে হামাসের হামলা শয়তানের কাজ: বাইডেন

টানা পঞ্চম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। ভয়াবহ আকার নিচ্ছে এ যুদ্ধের পরিবেশ। বাড়ছে হতাহতের সংখ্যাও। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে হামাসের হামলাকে ‘স্পষ্ট শয়তানি কাজ’ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের জন্য অতিরিক্ত সহায়তাও ঘোষণাও করেছেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মন্ত্রিসভার একাধিক সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর এ কথা বলেছেন তিনি।

হামাসকে রক্তপিপাসু আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাসের এই হামলা জঙ্গি গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সবচেয়ে নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয়।

হামাসের হামলায় ইসরায়েলে এক হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির কঠোর নিন্দা করেন বাইডেন।

ইসরায়েলে নিহত এসব ব্যক্তির মধ্যে অন্তত ১৪ জন আমেরিকার নাগরিক রয়েছেন বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, হামাস ফিলিস্তিনের জনগণের জন্য দাঁড়ায়নি। তারা ফিলিস্তিনের জনগণকে মানববর্ম হিসেবে ব্যবহার করছে।

ইহুদি জনগোষ্ঠীর জন্য দুঃখপ্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা নতুন নয়। গত শতকজুড়ে যে ইহুদিবিদ্বেষ চলে এসেছে, সেই কষ্টদায়ক স্মৃতিকে সামনে এনেছে এই ঘটনা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমরা ইসরায়েলের পাশে আছি। এই হামলার সমুচিত জবাব দেওয়ার জন্য যা করা দরকার, ইসরায়েল তা করবে বলে উল্লেখ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ইসরায়েলে হামাসের হামলা শয়তানের কাজ: বাইডেন

আপডেট টাইম : ১২:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩