ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

গাজায় নিহতের ৪০ শতাংশই শিশু

গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৪ হাজার ২১৮ ছাড়িয়েছে। শনিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওয়াফা নিউজ জানিয়েছে, যুদ্ধের গত ১৪ দিনে এখন পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাব অনুসারে, গাজা ও পশ্চিম তীর মিলে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৪ হাজার ২১৮ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৪ হাজার ১৩৭ জনই নিহত হয়েছে গাজায়, বাকিরা নিহত হয়েছে পশ্চিম তীরে। এই সময়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ হাজার ৪০০ ফিলিস্তিনি আহত হয়েছে।

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে হতাহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু ও বয়স্ক নাগরিক। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-ক্বেদরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১ হাজার ৬৬১ শিশু রয়েছে। সে হিসেবে মোট নিহতের ৪০ শতাংশই শিশু।

উল্লেখ্য, ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

গাজায় নিহতের ৪০ শতাংশই শিশু

আপডেট টাইম : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩