ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা: এলজিআরডিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যা সব ধর্মের অধিকারের নিশ্চয়তা দেয়। আমাদের সংবিধানে সব ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা লড়াই করেছিলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব অন্যায় অত্যাচার ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

শুক্রবার ঢাকার বারিধারা ডিওএইচএস পূজা কমিটি আয়োজিত সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান।

কোনো ধর্মই অন্য কোনো ধর্মকে অবজ্ঞা, অবহেলা ও অসম্মান করার শিক্ষা দেয় না জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, কিছু দুষ্কৃতকারী ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য সহজ সরল মানুষকে ধোকা দেয়।

ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সব ধর্ম-বর্ণের মানুষের সমান অংশগ্রহণ প্রয়োজন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্ম যার যার উৎসব সবার নীতিতে উদ্বুদ্ধ হয়ে দুর্গাপূজা উৎসবের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

মো. তাজুল ইসলাম ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো হীনকাজের বিষয় সবাইকে সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো তথ্য নিশ্চিত না হয়ে বিশ্বাস করা যাবে না।

ইসলাম ধর্ম কখনোই অন্য ধর্মের ওপর আঘাত করতে বলে না জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সহনশীলতা ইসলাম ধর্মের অন্যতম সৌন্দর্য। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু বলে কোনো বিষয় নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ এবং বাংলাদেশি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি ধর্মনিরপেক্ষতা: এলজিআরডিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৪৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩