ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নিহতের পরিবারকে ১ লাখ, আহতদের চিকিৎসার খরচ রেল মন্ত্রণালয়ের

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, কিশোরগঞ্জের ভৈরবে রেল দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার সব খরচ রেলপথ মন্ত্রণালয় বহন করবে।

বৃহস্পতিবার রেলভবনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, এ ঘটনায় রেলপথ মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট ৩ জনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন পর একটি বড় দুর্ঘটনা ঘটল। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে- রেল দুর্ঘটনায় মোট ২০ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৩৫ জন। আহতদের মধ্যে মোট ১০ জন এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর আমি দেশের বাইরে ছিলাম। ২৭ অক্টোবর অবধি আমার সেখানে অবস্থানের কথা ছিলো। কিন্তু এ দুর্ঘটনার পর আমি যাত্রা বাতিল করে গতকালই ঢাকা ফিরে এসেছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নিহতের পরিবারকে ১ লাখ, আহতদের চিকিৎসার খরচ রেল মন্ত্রণালয়ের

আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩