ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গাজায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনার মুখে বাইডেন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে দ্যা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স বা কেয়ার।

আমেরিকার এই মানবাধিকার সংগঠনটি বলেছে, শুধুমাত্র গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ই যে নিহতের সংখ্যা প্রকাশ করছে তা নয় বরং সাংবাদিকরা হিসাব রাখছেন এবং প্রতি মুহূর্তে বিধ্বস্ত ঘরবাড়ি থেকে শত শত লাশ বেরিয়ে আসার খবর ও ছবি বিশ্বব্যাপী প্রচার হচ্ছে।

বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে জো বাইডেনকে প্রশ্ন করা হয়, গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত ২,৭০০ শিশুর মৃত্যু কি এ কথা প্রমাণ করে যে, বেসামরিক নাগরিকদের মৃত্যু এড়ানোর জন্য তেল আবিবের প্রতি ওয়াশিংটন যে আহ্বান জানিয়েছে তা মানা হচ্ছে না?

এ প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিরা নিহতের যে সংখ্যা প্রকাশ করছে তার সত্যতার ব্যাপারে তার সন্দেহ রয়েছে। বাইডেন আরো বলেন, আমি নিশ্চিত যে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে এবং সেটি হচ্ছে যুদ্ধ শুরু করার মাশুল।

কেয়ার এক বিবৃতিতে বলেছে, সাংবাদিকরা গাজায় বিপুল সংখ্যক মানুষের হত্যাকাণ্ডের খবর দিচ্ছেন এবং ওই উপত্যকা থেকে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ছে যেখানে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি নারী ও শিশুদের ছিন্নভিন্ন লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। শহরের বিস্তীর্ণ এলাকার সমস্ত ঘরবাড়ি ধ্বংস্তুপে পরিণত হয়েছে।

বিবৃতিতে আমেরিকার এই মানবাধিকার সংগঠনটি বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের উচিত এর কিছু ভিডিও দেখে নিজেকে এই প্রশ্ন করা যে, নিজেদের বসতবাড়ির ধ্বংসস্তুপ থেকে বের করে আনা শিশুদের লাশ কি সাজানো ছবি নাকি যুদ্ধ শুরু করার মাশুল?

এদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন মানবাধিকার কর্মী আমের জাহরও গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় প্রেসিডেন্ট বাইডেনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, একজন মানুষ কতটা নীচ হলে একথা বলতে পারে যে, আমরা আমাদের মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা বলছি?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গাজায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনার মুখে বাইডেন

আপডেট টাইম : ০২:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩