ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কোপা ট্রফি জিতলেন বেলিংহাম

ব্যালন ডি’অরের মঞ্চে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম।

সোমবার রাতে প্যারিসের শ্যালে থিয়েটারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

গত জুলাইয়ে ১২০ মিলিয়ন ইউরো খরচে তাকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের হয়ে আরো বিধ্বংসী রূপে নিজেকে হাজির করেছেন ২০ বছর বয়সী এ ইংলিশ ফুটবলার।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় ১৩ ম্যাচ খেলে ১৩ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

আর গত মৌসুমে বরুশিয়ার হয়ে ৪২ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি ৭টি অ্যাসিস্ট ছিল তার। আর জাতীয় দলের হয়ে গত কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ১ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন এ উদীয়মান তারকা।

বেলিংহামের পারফরম্যান্স ও দক্ষতায় মুগ্ধ হয়ে ফ্রান্স ফুটবলের জুরি বোর্ড ২০২৩ সালের সেরা উদীয়মান বা অনূর্ধ্ব-২১ ফুটবলার হিসেবে তার হাতে কোপা ট্রফি তুলে দিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কোপা ট্রফি জিতলেন বেলিংহাম

আপডেট টাইম : ০৭:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩