ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দেশকে সেবা দেওয়াই আমার আজীবন লালিত স্বপ্ন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী দেশের কল্যাণে কাজ করতে যতটুকু নিবেদিত, তা সবার জন্য উদাহরণস্বরুপ। তিনি বলেন, একজন আইনজীবী, একজন রাজনীতিবিদ এবং সর্বোপরি একজন নারী হিসেবে দেশকে সেবা দেওয়াই আমার আজীবন লালিত স্বপ্ন।

তিনি শনিবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকী কনভেনশন সেন্টারে টেড-এক্স গুলশান কর্তৃক আয়োজিত ‘এমপাওয়ারিং উইমেন ইন দ্য পাবলিক সেক্টর: ব্রেকিং ব্যারিয়ারস, ব্রেকিং ন্যাশনস’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে পাওয়া আমার সর্বোত্তম উপহার শিক্ষা। তিনি বলেন, পিতামাতা আমাদের দুইবোনকে শিক্ষিত করেছেন। তারা আমাদের ন্যায়-সাম্য-সমতা শিখিয়েছেন, যা আমাদের সব বাধা পার হতে সাহায্য করেছে।

তিনি বলেন, রাজনীতি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ছোটবেলা থেকেই রাজনীতিবিদরা যখন আমাদের বাসায় আসতেন, আমি তাদের আলোচনা শুনতাম। আমার পিতা বঙ্গবন্ধুর আস্থাভাজন ছিলেন। তিনি ছাত্রলীগের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এবং বঙ্গবন্ধুর মুখ্যসচিব হিসেবেও কাজ করেছেন। সুতরাং রাজনীতির সঙ্গে আমার সম্পৃক্ততা ছোটবেলা থেকেই।

স্পিকার বলেন, একজন নারীর বহুমুখী চ্যালেঞ্জ থাকে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই নারীকে জয়ী হতে হয়। তিনি বলেন, ২০১৩ সালে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করি, একজন নারী হিসেবে সংসদ নিয়ন্ত্রণে সক্ষম হবো কি না সে বিষয়ে তখন বিভিন্ন আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে চলেছি।

তিনি বলেন, পড়ালেখা, বিদেশে উচ্চশিক্ষা, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্র‍্যাকটিস করা- প্রতিটি ক্ষেত্রেই পরিবার পরিজনদের সাহায্য ও সমর্থন পেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের নারীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করলে সহজেই তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবে।

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন- টেড-এক্স গুলশানের কিউরেটর আশফাক জামান। এ অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ড. রুবানা হক, বিবিসি’র কনটেন্ট স্ট্রাটেজিস্ট অংকিতা বকশী, স্বনামধন্য আলোচক, গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

দেশকে সেবা দেওয়াই আমার আজীবন লালিত স্বপ্ন: স্পিকার

আপডেট টাইম : ১০:০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩