ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

টিসিবির পণ্য বিক্রি শুরু

সারাদেশে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ সংলগ্ন পিডব্লিউডি কলোনী অডিটোরিয়ামে সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এর আগে, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। তবে এ দফায় পেঁয়াজ বিক্রি করা হবে না বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন ফ্যামিলি কার্ডধারী ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। তবে এবার পেঁয়াজ বিক্রি করছে না টিসিবি।

তবে চিনি সব পয়েন্টে পাওয়া যাবে না। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ফ্যামিলি কার্ডধারীদের নির্ধারিত ডিলারের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট টাইম : ১০:৩২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩