ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রাজধানীতে আশকোনার ক্যাম্পে হজ যাত্রীদের সঙ্গে দেখা করেন মেয়র

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীতে আশকোনার ক্যাম্পে হজ যাত্রীদের সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুর রহমান। শুক্রবার বেলা পৌনে ১টায় তিনি হজ ক্যাম্পে যান। এ সময় মেয়রকে কাছে পেয়ে, হজযাত্রীদের মধ্যে এক ধরনের আনন্দ ছিল চোখে পড়ার মতো। মেয়রের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। অনেকে দোয়া চান এবং কোলাকুলি করেন।

এদিকে হজ ক্যাম্পের নিরাপত্তাশূলক ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন মেয়র।

হজ ক্যাম্প সূত্র জানায়, আজ সকাল থেকে হজযাত্রীদের আত্বীয়-স্বজনদের প্রবেশ করতে দেয়া হয়নি। বিশেষ অনুরোধে দু-একজনকে ছাড়লেও বেশির ভাগ হজযাত্রীকে একা প্রবেশ করতে দেয়া হয়। ফলে হজ ক্যাম্পের মূল ফটকের বাইরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন।

উল্লেখ্য, এ বছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন।

এসব যাত্রীর মধ্যে ৫০ শতাংশ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও অবশিষ্ট ৫০ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স পরিবহন করবে।

এবার হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রাজধানীতে আশকোনার ক্যাম্পে হজ যাত্রীদের সঙ্গে দেখা করেন মেয়র

আপডেট টাইম : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯