ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে দুইটি অস্ত্রসহ মো. আরিফ উল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

আটককৃত আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি একটি উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওতে কর্মরত।

পুলিশ সুপার জানান, সোমবার রাতে কক্সবাজার শহরের বাঁকখালী নদী সংলগ্ন ৬ নম্বর জেটি ঘাট এলাকায় মহেশখালী থেকে নিয়ে আসা অস্ত্রের একটি চালান নিয়ে কতিপয় লোকজন অবস্থান করছে- এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যরা কাঁধে ব্যাগ বহনকারী সন্দেহজনক এক যুবককে দেখতে পেয়ে ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি দুইটি বন্দুক উদ্ধার করা হয়। এসব অস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে বিক্রির জন্য ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন তিনি। আটককৃত যুবককে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক আটক

আপডেট টাইম : ০১:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩