ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

জনগণ কাকে চায় জানতে নির্বাচনে আসুন: প্রধানমন্ত্রী

জনপ্রিয়তা যাচাইয়ের জন্য বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় তা জানতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কিংবা দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, যেসব দল নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে তাদের আমরা স্বাগত জানাই। আর যারা এখনো দ্বিধা-দ্বন্দ্বে আছেন তাদের সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছি। কারণ, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- এ নিয়ে কোনো সন্দেহ নেই।

শেখ হাসিনা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা নির্বাচন করবো। নির্বাচন কমিশনও অবাধ-নিরপেক্ষ নির্বাচন করবে। এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করবো না। দেশের মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের ভোট চুরির দরকার নেই। কারণ, আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপেও একই চিত্র উঠে এসেছে। তাই আমরা আত্মবিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নেবো।

সরকার প্রধান বলেন, দেশ ও জাতির ভাগ্যোন্নয়নের জন্য আমি দেশবাসীকে আরেকবার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

জনগণ কাকে চায় জানতে নির্বাচনে আসুন: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩