ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

পেকুয়ায় যৌথ অভিযানে অবৈধ করাত কলের সরঞ্জাম ও কাঠ জব্দ

এইচ,এম শহিদুল ইসলাম:
কক্সবাজারের পেকুয়ায় প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত ১০ টি অবৈধ করাত কল উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ এবং পেকুয়া থানার সহযোগিতায় পেকুয়া বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত ১০ টি করাত কল উচ্ছেদ করা হয়।

এসময় ২০৫ ঘনফুট বিবিধ প্রজাতির কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠ এবং সমিলের বিভিন্ন সরঞ্জামদি বারবাকিয়া রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পেকুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় পেকুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ টি অবৈধ করাত কল উচ্ছেদ করা হয়। এ পর্যন্ত বারবাকিয়া রেঞ্জের আওতাধীন ২১ টি করাতকলের মধ্যে ১৪ টিতে অভিযান চালিয়ে বন্ধ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের ডিএফও মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন। অবৈধভাবে সমিল স্থাপন করে বন উজাড় করলে যতো বড় শক্তিশালী হোক না কেন অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে । বন ও বনজ সম্পদ রক্ষায় তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

পেকুয়ায় যৌথ অভিযানে অবৈধ করাত কলের সরঞ্জাম ও কাঠ জব্দ

আপডেট টাইম : ১০:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩