ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন আজ

শিক্ষাবিদ, লেখক, নাট্যকার, সাহিত্য সমালোচক ও ভাষাবিজ্ঞানী মুনীর চৌধুরীর জন্মদিবস আজ। দেশের ইতিহাসে শহিদ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এই মানুষটির পুরো নাম আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী। ১৯২৫ সালের ২৭ নভেম্বর তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

মুনীর চৌধুরী শিক্ষাজীবন শেষে অধ্যাপনা পেশায় যোগ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। বামপন্থি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণে ১৯৪৯ সালে তিনি প্রথমবার গ্রেফতার হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে আবারো কারাবন্দি হন তিনি। ঐ অবস্থায় ১৯৫৩ সালে তিনি তার বিখ্যাত নাটক ‘কবর’ রচনা করেন। ১৯৬৫ সালে তিনি বাংলা টাইপরাইটার কিবোর্ড নতুন করে নকশা করে ‘মুনীর অপটিমা কিবোর্ড’ নামে একটি সংস্করণ বের করেন।

১৯৬২ সালে ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের জন্য মুনীর চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৫ সালে ‘মীর মানস’ গ্রন্থের জন্য দাউদ পুরস্কার এবং ১৯৬৬ সালে পেয়েছিলেন সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞে নামলে সেই মিশনে ১৪ ডিসেম্বর মুনীর চৌধুরীকে অপহরণ করা হয়। রায়েরবাজার বধ্যভূমিতে তার মরদেহটি আর শনাক্ত করা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শহিদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন আজ

আপডেট টাইম : ১০:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩