ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইসরায়েলি সেনাদের গাড়িতে হামলা

ফের হামলার মুখে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে তাদের সেনাদের লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন আইডিএফ সেনা আহত হয়েছেন।

আইডিএফ জানায়, এ হামলায় ইসরায়েলের সেনাদের একটি গাড়ি ধ্বংস হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের বেইত হিল্লেল এলাকায় এ হামলা করা হয়। এলাকাটি লেবানন সীমান্ত থেকে বেশ কয়েক মাইলে দূরে অবস্থিত।

ইসরায়েলির সেনাবাহিনী এ হামলার দাবি করলেও এতে ঠিক কতজন সেনা আহত হয়েছেন তা তারা জানায়নি। এ ছাড়া কারা এ হামলা করেছে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে ইসরায়েলের সেনাদের ওপর বড় পরিসরে হামলা চালিয়েছে ফিলিস্তিন। হামাস জানিয়েছে, রোববার (৩ ডিসেম্বর) ইসরায়েলের ৬০ সেনার ওপর হামলা করেছে তারা।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় একটি লক্ষ্যে হামলা চালিয়েছে। হামলা করা ওই জায়গাটি ছিল ইসরায়েলি সেনাদের তাঁবু। সেখানে ৬০ সেনা অবস্থান করছিলেন।

আল কাসেম ব্রিগেড জানিয়েছে, তিনটি স্থানে বৃত্তাকারে সেনাবিধ্বংসী গ্রেনেড ছুড়েছে ব্রিগেডের সেনারা। এগুলো ভোর সাড়ে ৪টার দিকে বিস্ফোরিত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে ইসরায়েলি সেনাদের একটি তাঁবু ছিল। যেখানে ইসরায়েলের ৬০ সেনা অবস্থান করছিলেন। জুহর আদ-দিকের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

বিবৃতিতে তারা আরও জানিয়েছে, এ হামলা থেকে যে সেনারা বেঁচে গেছে তাদের লক্ষ্য করে আবারও হামলা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ইসরায়েলি সেনাদের গাড়িতে হামলা

আপডেট টাইম : ০৮:১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩