ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্বামী ও কোলের শিশুকে আলাদা ঘরে রেখে গৃহবধূকে গণধর্ষণ

স্বামী ও শিশুকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, শনিবার রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের হাজীরহাট থানার ওসি রফিকুজ্জামান বসুনীয়া।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর ২ নম্বর ওয়ার্ড হাজিরহাট এলাকার রানা (৩৩), জাহেদুল ইসলাম (৩২), বুলু হোসেন (২৫) আলমগীর হোসেন (৩১) ও শামসুল ইসলাম (৩২)।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও তার স্বামী পেশায় টোকাই। তারা পুরোনো জিনিসপত্র সংগ্রহ করে ভাঙারির দোকানে বিক্রি করতেন। শনিবার দুপুর ১টার দিকে রিকশাযোগে স্বামী ও সন্তানসহ (২) তারা কাগজ কুড়াতে বের হন। পথে হাজিরহাটের বটতলা এলাকায় ব্যবসায়ী জাহেদুল ইসলামের মালামাল রাখার ঘরের কাছে পৌঁছালে মামলার নামীয় আসামিরা তাদের চুরির মিথ্যা অপবাদ দেন। একপর্যায়ে তাদের জোর করে রিকশা থেকে নামিয়ে ওই ব্যবসায়ীর ঘরে নিয়ে যান। সেখানে তার স্বামী ও তার কোলে থাকা শিশুকে আলাদা ঘরে আটকে রেখে নামীয় আসামিরা ধর্ষণ করেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ওই নারী থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে।

ওসি রফিকুজ্জামান বসুনীয়া জানান, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার সঙ্গে ছয়জন জড়িত ছিলেন। হাফিজুল (২৮) নামে ওই ব্যক্তিকেও গ্রেফতারে চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

স্বামী ও কোলের শিশুকে আলাদা ঘরে রেখে গৃহবধূকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৮:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩