ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

টাঙ্গাইল-কক্সবাজারে দুইটি সৌর বিদ্যুৎকেন্দ্রর ট্যারিফ অনুমোদন

টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় এবং কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) ক্ষমতা সম্পন্ন দুটি পৃথক সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের করবে সরকার। এ লক্ষ্যে বিদ্যুৎকেন্দ্র দুটির ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে রিরিনিউয়েবল এনার্জি ইউকে লিমিটেড, বাদল কনস্ট্রাকশন এবং জি-টেক সলুশন লিমিটেড কনসোটিয়াম-কে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ১০ টাকা ৯৯ পয়সা হিসেবে আনুমানিক ৩ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

অপরদিকে কক্সবাজার জেলার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে কেএআই বাংলাদেশ অ্যালুমেনিয়াম লিমিটেড এবং অলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কনসোটিয়াম-কে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৮ পয়সা হিসেবে আনুমানিক ৩ হাজার ৫৫৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের লট-১ এর আওতায় ৩৩ হাজার ৮৪৬টি এসপিসি পোল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের কাছ থেকে ১০৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ৫১ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে বাপবিবো কর্তৃক বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের লট-২ এর আওতায় ৩৩ হাজার ৮৪৫টি এসপিসি পোল যৌথভাবে কনফিডেন্স ইনফ্রাক্টসার, ক্যাসটেল কনস্ট্রাকশন, কনটেক কনস্ট্রাকশন এবং দাদা ইঞ্জিনিয়ারিংয়ের নিকট থেকে ১০৩ কোটি ৪৪ লাখ ৬২ হাজার ৭০৫ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক ‘সৈয়দপুর ১৫০ মে. ওয়াট সিম্পল সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৮ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ২৩১ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

টাঙ্গাইল-কক্সবাজারে দুইটি সৌর বিদ্যুৎকেন্দ্রর ট্যারিফ অনুমোদন

আপডেট টাইম : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩