ঢাকা ১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাত

ফেনীর সোনাগাজী উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নোমান নামে এক মাদরাসাছাত্রের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার রাতে সোনাগাজী উপজেলার পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত নোমান একই গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পশ্চিম চর দরবেশ গ্রামের ইতালি মার্কেট এলাকায় মাঠে নোমান ও পিয়াসসহ ১৫ থেকে ২০ জন ক্রিকেট খেলে। খেলার সময় তুচ্ছ বিষয় নিয়ে নোমানের সঙ্গে পিয়াসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পিয়াস তার কোমর থেকে একটি ছুরি বের করে নোমানকে আঘাতের চেষ্টা করেন। এ সময় নোমান দৌড়ে বাড়ি চলে যায়। রাতে নোমান বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ইতালি মার্কেটে যায়। সেখানে ওত পেতে থাকা পিয়াস কয়েকজন সহযোগীকে নিয়ে নোমানের গতিরোধ করে তার পেটে ছুরিকাঘাত করেন। এতে নোমানের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নোমানের বড় ভাই আরমান জানান, ছুরিকাঘাতে নোমানের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ঘটনার পর অভিযুক্ত পিয়াস এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত পিয়াসকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাত

আপডেট টাইম : ০৭:৩৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩