ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ফরিদপুর-১: নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থী নির্বাচন করতে পারবে না, হুমকি যুবলীগ নেতা লিটুর

ফরিদপুর প্রতিনিধি
নৌকা মার্কার প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী নির্বাচন করতে পারবে না বলে একপ্রকার হুমকি দিলেন ফরিদপুর জেলা যুবলীগের নেতা শরীফ সেলিমুজ্জামন লিটু। নিজ এলাকা বোয়ালমারীর চতুল ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভেঙে এক জনসভায় তিনি এই হুমকি দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রামচন্দ্রপুর বাজারে নৌকার প্রার্থীর পক্ষে ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। সেখানেই বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামন লিটু।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, লিটু তার বক্তব্যে স্থানীয় সাধারণ মানুষকে নৌকার বাইরে ভোট দেওয়া বা অন্য প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই বলে ভয়ভীতি প্রদর্শন করেন।

শরীফ সেলিমুজ্জামন লিটু হুমকি দিয়ে বলেন, জামায়াতে ইসলামী হোক বা বিএনপি হোক, অন্য কোনো দলের প্রার্থী নেই। তাই অন্য প্রার্থীর কাজ করার কোনো সুযোগই নেই। প্রকাশ্যেও নেই অপ্রকাশ্যেও নেই। এখানে নির্বাচনে নৌকার বাইরে কোনো এজেন্ট থাকবে না। ভোটের দিন আমিও জালাল বিশ্বাস এখানে সারাদিন বসে থাকবো। চালাকি করার কোনো সুযোগ নেই।

আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন। দুর্নীতি আর বিতর্কের কারণে একাদশ সংসদে মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রহমানকে এবার প্রার্থী করেছে দলটি।

তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচার শুরু না হলেও আব্দুর রহমানের পক্ষে আগাম প্রচারের অভিযোগ আসছে প্রতিদিন। স্থানীয় সরকার বিভাগের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও তার নির্বাচনী কাজে পৌরসভা কার্যালয় ও সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগও উঠেছে।

এই আসনে নৌকার প্রার্থী আব্দুর রহমান ছাড়াও ভোটে লড়ছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী খ্যাতনামা সাংবাদিক আরিফুর রহমান দোলন। এছাড়াও ভোটের মাঠে রয়েছেন জাতীয় পার্টি, বিএনএম ও সুপ্রিম পার্টির প্রার্থী।

যুবলীগ নেতার হুমকিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা করছেন অন্য প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোটারদের ভয়ভীতি দেখালে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলেই তাদের অভিযোগ। ভোটকেন্দ্রে এজেন্ট থাকতে না দেওয়ার হুমকির বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটিকে অতিদ্রুত ব্যবস্থা নিতেও দাবি তুলেছেন প্রার্থীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফরিদপুর-১: নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থী নির্বাচন করতে পারবে না, হুমকি যুবলীগ নেতা লিটুর

আপডেট টাইম : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩