ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা, বাবা গ্রেফতার

১২ বছর বয়সী মেয়েকে একাধিক বার ধর্ষণ করেছেন তার বাবা- এমন একটি অভিযোগ নিয়ে থানায় যান মা। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জামালপুর পৌর এলাকার চন্দ্রা গ্রামে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাবা কবির শেখ কফিলকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নির্যাতনের শিকার ওই শিশুর মা মনি বেগম জানান, স্বামী কবির শেখ কফিলের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাছাড়া কফিলের প্রথম স্ত্রীর আরো দুইটি মেয়ে রয়েছে, তারা বিবাহিত। তাদের ১২ বছর বয়সী মেয়ে পার্শবর্তী শেরপুর সদর উপজেলার জংগলদী গ্রামের নানা বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে।

নানা বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে এলেই চলতে থাকে ধর্ষণ। কখনো কখনো নানা বাড়িতে গিয়েও ধর্ষণ করতেন বাবা। গত ৬ মাস আগে বিষয়টি টের পান মা মনি বেগম। বিষয়টি নিয়ে মুখ খোলায় স্ত্রীকে মারধর করে ও হত্যার হুমকি দেন স্বামী কফিল। কিন্তু বাধার মুখেও ক্রমাগত ধর্ষণ চলতে থাকায় গত সোমবার রাতে নির্যাতনের শিকার ওই মেয়েসহ এক বছর বয়সী আরেক মেয়েকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান মা মনি বেগম। পরে মঙ্গলবার সকালে জামালপুর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন তিনি।

জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, মঙ্গলবার সকালে কবির শেখের বিরুদ্ধে তার ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ পেয়েই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটির বাবাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় আসামি কবির শেখ কফিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় মা, বাবা গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩