ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে, বিকশিত হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে এখন নারীরা বিশেষ অবদান রেখে চলছে।

শনিবার দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভায় এ কথা বলেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নারীদের কর্মমুখী কর্মকাণ্ডের জন্য দেশে দারিদ্রতার হার এখন অনেক নিচে নেমে এসেছে। তাই নারী-বান্ধব আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে।

তিনি আরো বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে ভোট দেন। তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিশেষ করে নবীন ভোটারের অংশগ্রহণ জরুরি।

একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে নারী নেতাদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছমা কামরানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশের নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩