ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কুকুরের কামড়ে একদিনে নারী-শিশুসহ ১০জন আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত পালাক্রমে কুকুরের এমন আক্রমণে এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

আহতরা হলেন নিহার বালা দাশ (৫৫), ফেয়ারা বেগম (৫৬), জান্নাতুল ফেরদাউস (২৩), আসলাম খান (১২) জাবেদুল ইসলাম (১০), আফরোজ জেরিন (৭) ও আফনান বিন আয়ান (৩)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মারুফ হাসান এ বিষয়ে বলেন, শনিবার সকাল থেকে হঠাৎ করে আমার ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এলাকায় পাগলা কুকুরের কামড়ের ঘটনা ঘটে। এতে কয়েকজন নারী-শিশু আহত হয়েছেন। কুকুরের আক্রমণে পুরো এলাকায় মানুষ আতঙ্কিত।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, ধুম ইউনিয়নে কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। আমি তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। একইসঙ্গে কুকুরটিকে না মেরে অন্যত্র তাড়িয়ে দেওয়ার জন্য বলেছি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, কুকুরের কামড়ে আহত হয়ে পাঁচজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা গুরুতর না হওয়ায় আহত সবাই বাড়ি ফিরে গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কুকুরের কামড়ে একদিনে নারী-শিশুসহ ১০জন আহত

আপডেট টাইম : ০৭:৪৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩