ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আসামে ৪ কোটি রুপি মূল্যের বিরল প্রজাতির মাছ উদ্ধার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে পাচার হওয়ার সময় বিরল প্রজাতির ৫০০টি মাছ উদ্ধার করা হয়েছে। এ ধরনের এক একটি মাছের দাম ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ রুপি। উদ্ধার হওয়া এই মাছগুলোর আন্তর্জাতিক বাজারদর প্রায় সাড়ে চার কোটি রুপি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ডিব্রুগড় বিমানবন্দর থেকে এই মহার্ঘ মাছ উদ্ধার হয় বলে ভারতীয় পুলিশ জানিয়েছে।

শ্রীধন সরকার এবং জিতেন সরকার নামে তিনসুকিয়া জেলার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা যাওয়ার বিমানে ওঠার সময়ই এই দু’জনকে আটক করে পুলিশ।

দেশটির পুলিশ জানিয়েছে, শ্রীধন ও জিতেনের কাছ থেকে যে মাছগুলো উদ্ধার হয়েছে সেগুলো অত্যন্ত বিরল প্রজাতির ‘চান্না বারকা’ মাছ। বাংলায় এটিকে তিলা শোল বা পিপলা শোল বলে। এটা মিষ্টি পানির মাছ। এই মাছের দেহের সামনের দিকটা চোঙাকৃতি। পিছনের দিকটা চ্যাপ্টা। এই ধরনের মাছ মূলত ভারত, বাংলাদেশ দু’দেশেই পাওয়া যায়। আসামে ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে গোয়ালপাড়ায় এই মাছের দেখা মেলে।

ভারতের বাজারে এক একটি পিপলা শোলের দাম ৭৫-৮০ হাজার রুপি। আটককৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, তিনসুকিয়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে বেশ কয়েকজনের কাছ থেকে এই মাছ কেজি প্রতি ৪০০ রুপিতে কিনেছেন। মাছগুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন এবং জাপানে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আসামের স্থানীয় ভাষায় এই মাছকে চেং গারাকা বা গারাকা চেং-ও বলা হয়।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আসামে ৪ কোটি রুপি মূল্যের বিরল প্রজাতির মাছ উদ্ধার

আপডেট টাইম : ০৭:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩