ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নসরুল হামিদ

সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিএনপি টাকা দিয়ে মানুষ ভাড়া করে গাড়িতে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে।

বুধবার বিকেলে তেঘরিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের উঠান বৈঠকে বক্তৃতায় এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, মানুষকে হত্যা করে রাজনীতি হতে পারে না। বিএনপি এখন দেশটাকে সন্ত্রাসের রাজত্ব বানাতে চায়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতায় আসতে চায় না। সে জন্য জনগণ তাদের কোনো কথায় সাড়া দিচ্ছে না। তাদের সঙ্গে জনগণ নেই, সেজন্য তারা নির্বাচনকে ভয় পায়।

তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশটাকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই ভাটারদের ৭ তারিখের নির্বাচনে একসঙ্গে নৌকা মার্কায় ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাট মিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক, এলাহী মেম্বার, সালেহ আহমেদ, কোরবান আলী, তেঘরিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন ও সাধারণ সম্পাদক আনিসুল হক, মেম্বার খবির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: নসরুল হামিদ

আপডেট টাইম : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩