ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, বিতর্ক এড়াতে এবার যেকোনো মূল্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।

মো. আনিছুর রহমান বলেন, আমাদের নির্বাচনের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। আমাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনায় কাজ করতে হবে।

এরআগে, সকালে রাজধানীর আগারগাঁও সংলগ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রথম দফায় প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলের ৪৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নেন। মূলত, নির্বাচনের আগে-পরে মাঠ পর্যায়ে সুন্দর পরিস্থিতি ও সুশৃঙ্খল অবস্থায় বজায় রাখতে নিয়োজিত সংস্থার সঙ্গে সমন্বয় ও সরাসরি ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে: ইসি আনিছুর

আপডেট টাইম : ০৩:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩