ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বিকল

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বিকল হয়ে পড়েছিল বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। এতে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

বুধবার রাত ৮টায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটিতে (আপ ৭৮৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় লাকসাম জংশন স্টেশনে যাত্রাবিরতি করে। যাত্রাবিরতি শেষে চালক বেশ কয়েকবার চেষ্টা করেও চালু করতে পারছিলেন না ট্রেনটি। এতে সাত শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন। পরে রাত ১০টায় ট্রেনটি সচল হলে দুই ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে, রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেন লাকসাম জংশন স্টেশনে প্রবেশ করে। ইঞ্জিনের দিক পরিবর্তন করতে ট্রেনটি প্রায় ৩০ মিনিট সময় নেয়। তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করানো হয় এ ট্রেনটিকে। এর আগে থেকে দুই নম্বর প্ল্যাটফর্মে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে দাঁড়িয়ে থাকায় মেঘনা এক্সপ্রেসের যাত্রীরা স্টেশনে নামতে ভোগান্তিতে পড়েন।

এক নম্বর প্ল্যাটফর্ম খালি থাকলেও অজ্ঞাত কারণে মেঘনা ট্রেনটি বিপরীত পাশে তিন নম্বর প্ল্যাটফর্মে যাত্রাবিরতি দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, ট্রেনটি সচল করতে ইঞ্জিনিয়ার-টেকনেশিয়ানদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পরে রাত ১০টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বিকল

আপডেট টাইম : ০৮:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪