ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফের নির্বাচনী প্রতীক হারাল ইমরান খানের পিটিআই

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আবারো দলীয় প্রতীক ব্যাট হারিয়েছে। প্রতীক বাতিল করে প্রথমে নির্দেশনা দিয়েছিল দেশটির নির্বাচন কমিশন। পরে তা আবার প্রত্যাহার করে রায় দেয় আদালত। বুধবার পেশোয়ার হাইকোর্টের বিচারক ফের দলটির দলীয় প্রতীক বাতিল ঘোষণা করেছেন।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশনের রিভিউ পিটিশনে পেশোয়ার হাইকোর্টের বিচারক এজাজ খান আগের দিন সংরক্ষিত এই রায় ঘোষণা করেন।

২২ ডিসেম্বর, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) পিটিআই-এর আন্তঃদলীয় নির্বাচন প্রত্যাখ্যান করে এবং দলটির প্রতীক ক্রিকেট ব্যাট বাতিল ঘোষণা করে। গত ডিসেম্বরে দলের অভ্যন্তরীণ নির্বাচনে ব্যারিস্টার গোহর খান পিটিআইয়ের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।

পেশোয়ার হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল পিটিআই। বর্তমানে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতিসহ একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন।

বিচারপতি এজাজ খানের সভাপতিত্বে শুনানির সময় পিটিআইয়ের কৌঁসুলি আনোয়ার বলেছিলেন, ইসিপি কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়। তিনি আরও বলেন, নিজের রায়ের পক্ষে বা বিপক্ষে আদালতের হস্তক্ষেপ চাওয়া আদালত অবমাননার শামিল।

গোহর খান ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের সময় প্রশ্নের জবাব দেন। তিনি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচনী প্রতীক নিয়ে তার দলের চ্যালেঞ্জসহ চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

গোহর খান বলেন, ‘ব্যাট’ বরাদ্দ না পেলেও তার দল ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ভিন্ন প্রতীকে অংশগ্রহণ করবে, তবে তিনি কখনোই অন্য দলের জন্য ফাঁকা মাঠ রাখবেন না।

তিনি বলেন, ব্যাট প্রতীক না পেলেও আমরা নির্বাচনে অংশ নেব। পিটিআই কোনো অবস্থাতেই নির্বাচন বয়কট করবে না।

শক্তিশালী সামরিক সংস্থার সঙ্গে তার দলের কোনো বিরোধ আছে এমন ধারণাও তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, পিটিআই ও ইমরান খান শুরু থেকেই ধারাবাহিকভাবে বলে আসছেন যে সামরিক বাহিনী আমাদের, দেশ আমাদের এবং এস্টাবলিশমেন্টসহ কারো সঙ্গে কোনো বিরোধ নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফের নির্বাচনী প্রতীক হারাল ইমরান খানের পিটিআই

আপডেট টাইম : ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪