ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গাজার ৬০০ রোগী-স্বাস্থ্যকর্মী কোথায় আছেন জানে না কেউ

ইসরায়েলি অভিযানের কারণে ফিলিস্তিনের গাজার আল-আকসা হাসপাতাল থেকে চলে যেতে বাধ্য করা হয় হাজার হাজার রোগী ও চিকিৎসককে। তবে বর্তমানে আল-আকসা হাসপাতালের ছয় শতাধিক রোগী ও স্বাস্থ্যকর্মী কোথায় আছেন, তা কেউ জানেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ তথ্য জানিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস লেখেন, আল-আকসা হাসপাতালের পরিচালকের কাছ থেকে পাওয়া তথ্য সংকটজনক। হাসপাতালটির ছয় শতাধিক গুরুত্বর রোগী ও স্বাস্থ্যকর্মীকে বাধ্যতামূলক বেরিয়ে যেতে হয়েছে। তাদের কারো বর্তমান অবস্থান কেউ জানেন না।

তিনি জানান, হাসপাতালটি খালি করার ঠিক আগে ডব্লিউএইচওর এক কর্মকর্তা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি
রক্তাক্ত মেঝে আর করিডরে অব্যবস্থাপনার মধ্যেই বিভিন্ন বয়সের রোগীদের চিকিৎসা করাতে দেখা গেছে।

তিনি আরো বলেন, আল আকসা হাসপাতালের চারপাশে সামরিক তৎপরতার কারণে তারা হাসপাতালের কর্মরত তাদের কর্মীদের প্রত্যাহার এবং কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।

এক্স বার্তায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস আরো বলেন, গাজায় এই রক্তপাত বন্ধ হওয়া উচিত।

এর আগে গত দুই দিনে গাজার আল-আকসা হাসপাতাল থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নেয় মেডিকেল এইড ফর প্যালেস্টানিয়ানস (এমএপি), ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও ডক্টরস উইদাউট বর্ডারস। ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলার মুখে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গাজার ৬০০ রোগী-স্বাস্থ্যকর্মী কোথায় আছেন জানে না কেউ

আপডেট টাইম : ০২:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪