ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শীত থাকবে ৪-৫ দিন, ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

ঘন কুয়াশার আস্তরণে ঢেকে আছে সারাদেশ। সূর্যের দেখা মিলছে না কোথাও। টানা তিনদিন ঢাকার আকাশ ছেয়ে আছে কুয়াশায়। কমে এসেছে দৃষ্টিসীমা। উত্তরে শিরশিরে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশার আবর্তে সারাদেশ কাঁপছে কনকনে শীতে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে।

দীর্ঘ সূর্যালোক স্বল্পতায় প্রতিদিন হ্রাস পাচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য। বাতাসে আর্দ্রতা বেড়ে যাচ্ছে। গতকাল দেশের ২৩টি জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, আজও বাড়তে পারে হাড় কাঁপানো শীতের তীব্রতা।

শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী বুধবার থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে সারাদেশে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন তাপমাত্রা হ্রাস পেয়ে আরেক দফা শৈত্যপ্রবাহের প্রবল আশঙ্কা রয়েছে। কুয়াশাও আবার বিস্তার লাভ করবে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, তিন কারণে ঠান্ডার অনুভূতি বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের প্রবাহ বেড়েছে এবং ভূপৃষ্ঠ থেকে উপরে ঘন কুয়াশার আস্তর তৈরি হওয়ায় সূর্যের কিরণ আসছে না; ফলে দিনের তাপমাত্রা বাড়ছে না।

তিনি আরো বলেন, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান বলেন, এমন শীতার্ত আবহাওয়া আরো ৪-৫ দিন থাকবে। আগামী বৃহস্পতি-শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে জানান, ৯টি দেশের ১০টি আবহাওয়া পূর্বাভাস মডেলেই বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপরে। শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৭ থেকে ১৯ জানুয়ারি দেশব্যাপী মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সোমবার আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শীত থাকবে ৪-৫ দিন, ফের শৈত্যপ্রবাহের শঙ্কা

আপডেট টাইম : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪