ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ট্রাম্পকে ৪ লাখ ডলার পরিশোধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও কয়েকজন সাংবাদিককে প্রায় চার লাখ ডলার পরিশোধ করতে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন আদালত। ২০২১ সালের সেপ্টেম্বরে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে একটি মামলা করেন ট্রাম্প।

২০১৮ সালে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ও তার বাবা কর দফতরের কাছে সম্পদের অবমূল্যায়ন করে এবং একটি জাল করপোরেশন স্থাপনের মতো উপহার এবং উত্তরাধিকার কর এড়িয়ে গেছেন। সেই সময় প্রতিবেদনটি পুলিৎজার পুরস্কার পেয়েছিল।

বিচারপতি রবার্ট রিড মামলাটির জটিলতা ও অন্যান্য দিক বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের তরফের আইনজীবীদের মামলাটি চালিয়ে যাওয়ার জন্য ৩ লাখ ৯২ হাজার ৬৩৮ ডলার আইনি ফি বাবদ দিতে হবে।

২০২১ সালে ট্রাম্প ঐ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। তাতে ট্রাম্পের অভিযোগ ছিল, একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তুত করার সময় ট্রাম্পের কর–সংক্রান্ত নথিপত্র কবজা করার ‘চক্রান্ত’ করেছিলেন সংবাদমাধ্যমটির তিন সাংবাদিক।

পরে ২০২৩ সালের মে মাসে নিউইয়র্কের সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, মামলা চালাতে বিবাদীপক্ষের যে খরচ হয়েছে, তা ট্রাম্পকে পরিশোধ করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ট্রাম্পকে ৪ লাখ ডলার পরিশোধের নির্দেশ

আপডেট টাইম : ১১:৩৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪