ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দক্ষিণখানে খসরু চৌধুরী এমপির কম্বল বিতরণ

রাজধানীর দক্ষিণখানের ৪৮ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ-সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি।

শুক্রবার সকালে দক্ষিণখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সহস্রাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এছাড়া, এ বছর শীতে খসরু চৌধুরীর পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের ৭টি থানার ১৪টি ওয়ার্ডে ২৫ হাজারেরও অধিক কম্বল বিতরণ করা হয়েছে। শীতের শুরু থেকেই ধারাবাহিকভাবে প্রতিদিনই কম্বল বিতরণ করা হচ্ছে।

কম্বল বিতরণকালে কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী এমপি বলেন, প্রতি বছর শীতকাল আমাদের মাঝে আসে। আবার চলেও যায়। কিন্তু কষ্ট হয় অসহায় ও দুঃখী মানুষের। হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচাতে অসহায় দরিদ্র মানুষগুলোর জন্য আপনিও কিছু করুন। আপনার একটু চেষ্টা একজন শীতার্ত মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে। তাদের প্রতি একটু সদয় হোন।

কম্বল বিতরণকালে দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শামিম, ইঞ্জিনিয়ার হীরা আহমেদ রতনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দক্ষিণখানে খসরু চৌধুরী এমপির কম্বল বিতরণ

আপডেট টাইম : ০১:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪