ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফিলিপাইনে সোনার খনির গ্রামে ধস, মৃত ৫

ফিলিপাইনের দাভাও দে ওরো প্রদেশে প্রবল বৃষ্টির ফলে ধস নেমেছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ২৭ জন। সেখানে উদ্ধারকাজে মাঠে নেমেছে সেনাবাহিনী।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, দক্ষিণ ফিলিপাইনে মাসারা বলে যে গ্রামে ধস নেমেছে, সেটি সোনার খনির গ্রাম বলে পরিচিত। বুধবার সেখানে এই ধস নামে।

বিপর্যয় মোকবিলার সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ জন আহত হয়েছেন। তার মধ্যে ১১ জনের আঘাত গুরুতর। মাসারা গ্রামে বহু বাড়ি ও দুইটি বাস কাদামাটির স্রোত ও পাথরে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে এই ধস নামে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেছেন, ‘গত বৃহস্পতিবার বৃষ্টি থেমে যায়। রোদ ওঠে। তাই এরকমভাবে ধস নামবে, তা ভাবা যায়নি।’

উদ্ধারকাজে সাহায্য করার জন্য সেনা নামানো হয়েছে। তিনজন গুরুতর আহতকে চিকিৎসার প্রয়োজনে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ওই অঞ্চলে রাস্তা বলে আর কিছু নেই। সেলফোনের সিগন্যাল নেই। এখানে কাজ করাটা রীতিমতো চ্যালেঞ্জের।

মাসারা ও তার আশপাশের চারটি গ্রামের ২৮৫টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে বন্যা ও ধসের জন্য এখানে ১৮ জন মারা গেছিলেন বলে জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফিলিপাইনে সোনার খনির গ্রামে ধস, মৃত ৫

আপডেট টাইম : ১০:৫৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪