ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ, আটক ৪০

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪৮০ কেজি (১১২ মণ) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। একই সময় জাটকা পরিবহনে ব্যবহৃত ৭টি অটোরিকশাসহ ৪০ জনকে আটক করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে চাঁদপুর নৌ থানায় এসব তথ্য জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান।

তিনি জানান, ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ থেকে প্রায় ২ হাজার কেজি ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় পরিবহনের সময় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়াও জাটকা পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাতটি অটোরিকশা জব্দ ও সাত চালকসহ পৃথক স্থান থেকে মোট ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ নৌ থানার পুলিশ সদস্যরা। জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর নৌ থানার সামনে ও মোহনপুর এলাকায় গরিব, দুস্থ ও অসহাদের মাঝে বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

চাঁদপুরে ১১২ মণ জাটকা জব্দ, আটক ৪০

আপডেট টাইম : ১১:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪