ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়তে হবে: খসরু চৌধুরী এমপি

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্ত থেকে দূরে থাকে। ডিসিপ্লিন ও সৎ হতে শেখায়। তাই নিজেকে সুস্থ রাখতে খেলাধুলায় অংশ নিতে হবে। মনে রাখতে হবে, স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।

সোমবার সকালে ঢাকা-১৮ আসনের ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে আগে শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়তে হবে। কারণ একটি দেশের প্রধান সম্পদই হচ্ছে মানবসম্পদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নই ছিল দেশের মানুষকে সম্পদে পরিণত করা। তার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে দেশের মানুষের দক্ষতা বাড়াতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতালেব মিয়া।

বিদ্যালয়ের সভাপতি মোঃ আতাউর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি এম কবির উদ্দিন রিপন, প্রধান শিক্ষক মোঃ বদরুল আলম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিক্ষার্থীদের সোনার মানুষ হিসেবে গড়তে হবে: খসরু চৌধুরী এমপি

আপডেট টাইম : ০১:২২:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪