ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার অসহায় পাগলের মৃত্যুতে তার মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠানে গ্রামবাসীর আয়োজনে ২২ হাড়ি খিচুড়ি মানিকগন্জের হরিরামপুরে পু/লিশ পরিচয়ে দুই যুবককে মারধর ও টাকা নেওয়ার অ/ভি/যোগ, প্রতারক আ/টক দোয়ারাবাজারের ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়!

আগস্ট থেকে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক যাওয়া শুরু হবে

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: আসছে আগস্ট থেকে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ তথ্য জানান। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও এ সময় উপস্থিত ছিলেন।
আব্দুল মোমেন বলেন, ‘আমাদের শ্রমশক্তির ওপর মালয়েশিয়ার আস্থা রয়েছে। দেশটিতে নতুন সরকার গঠিত হয়েছে। ফলে এই খাতটি তারা নতুন করে সাজাচ্ছে। আশা করছি, আসছে আগস্টের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে।’

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশি জনশক্তি এক অর্থে মালয়েশিয়াকে শক্তিশালি হতে সহায়তা করছে। আমাদের নতুন সরকারের মানবসম্পদ মন্ত্রণালয় জনশক্তি খাতের কর্মীদের যথাযথ বেতনসহ বিভিন্ন বিষয় নির্ধারণে কাজ করছে। বিষয়টি দেখছেন। খুব শিগগিরই এই সমস্যা কেটে যাবে।’

প্রসঙ্গত, সরকারিভাবে (জিটুজি পদ্ধতি) কর্মী পাঠানোর প্রক্রিয়ায় দুই দেশের মধ্যে চুক্তি হয়। তবে বাংলাদেশের ১০ প্রতিষ্ঠানের দুর্নীতি বিষয়ে প্রমাণ মেলায় বাংলাদেশি কর্মী নেয়া গত সেপ্টেম্বর থেকে বন্ধ রেখেছে মালয়েশিয়া।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১৯৭৬ সাল থেকে চলতি বছর পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজারে মোট ১০ লাখ ৫৬ হাজার ৫৬৬ বাংলাদেশি শ্রমিক প্রবেশ করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আম বাগান থেকে সম্পূর্ণ পো/ড়া অবস্হায় নারীর ম/রদেহ উ/দ্ধার

আগস্ট থেকে মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক যাওয়া শুরু হবে

আপডেট টাইম : ১২:১৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯