ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাবনাতেই হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাবনার রূপপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্রও এখানেই হবে। এখন থেকেই সে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছি। এছাড়া শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে।

সোমবার নিজ কার্যালয়ে গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া কোনো কিছুতেই উৎকর্ষ লাভ করা যায় না। সরকার গবেষণার বিষয়ে সবসময়ই আন্তরিক। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথম প্রযুক্তি, শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে আওয়ামী লীগ। বিজ্ঞানকে বঙ্গবন্ধুই বেশি গুরুত্ব দিতেন। ৭৫ এর পর স্বৈরশাসকরা গবেষণায় গুরুত্ব দেয়নি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নীতি ও দেশপ্রেম আছে। আওয়ামী লীগ বিশ্বাস করে- নিজেরা করবো, কারো কাছে হাত পাতবো না। সরকারের মূল লক্ষ্য মানবসম্পদ স্বাস্থ্য বিষয়ক গবেষণায় বেশি গুরুত্ব দেওয়া। অনুদান ও ফেলোশিপের টাকা জনগণের। তাই গবেষণা যেন জনকল্যাণে কাজে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শেখ হাসিনা বলেন, এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভর করি বিজ্ঞানীদের ওপর। বিজ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে।

এ সময় তিনি বলেন, সাফ নারী চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৬ দলের সদস্যদের প্রাইজমানি দেবো।

অনুষ্ঠানের শুরুতে ৫৪ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৫ জনকে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ১৯ জনকে বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাবনাতেই হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪