ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ঢাকার বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পে ৭টি ফ্লাইওভার খুলে দেয়া হয়েছে। রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এই সাত ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার।

এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বহুল আলোচিত বিআরটি প্রকল্প খুলে দেয়া হলো। এই পথে ৭টি ফ্লাইওভার রোববার থেকে চালু হয়েছে। মাত্র ৪০ মিনিটে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করা যাবে এই উড়াল সড়ক ব্যবহার করে।

সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কিছুটা দেরিতে হলেও প্রকল্পের পুরো কাজ শেষের পথে। ঈদে ঘরমুখো মানুষের জন্য এই সাত ফ্লাইওভার প্রধামন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

এসময় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে দেশের সকল অর্জনকে ধ্বংসের চক্রান্তে নেমেছে বিএনপি। সংবিধান অনুযায়ী আবারও পরবর্তী নির্বাচন হবে বলেও জানান ওবায়দুল কাদের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বিআরটি প্রকল্পের ৭ ফ্লাইওভারের উদ্বোধন

আপডেট টাইম : ১২:৪৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪