ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন, জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু দস্যুরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিদিন বালু উত্তোলন করছে। এতে ওই এলাকায় ঘরবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

জায়গাটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ও ফরিদপুরের বোয়ালমারি উপজেলার শেষ সিমানায় হওয়ায় ভুক্তভোগীরা বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাচ্ছে না। তারা এ ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট সবার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

বোয়ালমারি উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমি মাঠে কলাগাছের বাগানসহ ধানি জমি রয়েছে। ধানি জমির সাথে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে দস্তন গ্রামের পলাশ খান, নাহিদ খান এবং জোনাসুর নিবাসী ভেকু ও ড্রেজার ব্যবসায়ী কিবরিয়া মৃধা। নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে বালু মাটি কেটে আসছে এই চক্রটি। এই চক্রটির বিরুদ্ধে সংশ্লিষ্ট মহল কোনো ব্যবস্থা না নেওয়ায়, এলাকার জনগণের মনে নানান ধরনের প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ব্যবস্থা নিচ্ছি”।

বোয়ালমারি উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন, জনমনে ক্ষোভ

আপডেট টাইম : ১২:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪