ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩, একই পরিবারের ৪ জন

ফরিদপুরের শহরতলীর কানাইপুরের দিগনগর এলাকায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন একই পরিবারের। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের চারজন হলেন- বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের রাকিবুল ইসলাম মিলন (৪০), তার স্ত্রী সুমি (৩০) ও দুই ছেলে আবু রায়হান (৬) আবু সিনান রুহান (৫)। একই গ্রামের ওহাব মোল্যার স্ত্রী মর্জিনা বেগম (৭০)।

অন্যরা হলেন- আলফাডাঙ্গার মিল্টন শেখের স্ত্রী সোনিয়া (২৫), হিদাডাঙ্গা গ্রামের সূর্য (৬০), কুসুমদি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৩৫)। এ পর্যন্ত ৯ জনের নাম-পরিচয় জানা গেছে। এছাড়া নিহত রাকিবুলের বোন খুরিয়া বেগম (৭০) দুর্ঘটনায় আহত হন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাগুরাগামী ইউনিক পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ১১ জন নিহত হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন মারা যান।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নিলে সেখানে দু’জন মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩, একই পরিবারের ৪ জন

আপডেট টাইম : ১২:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪