ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

গরমে দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে মৃদ্যু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এটি আরো বিস্তৃতি ঘটবে। সামনে আরো তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমন অবস্থায় রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনসহ সব ধরনের ট্রেন গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কমার তালুকদার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন সেকশনের লোকোমাস্টার ও অন্যান্য কর্মকর্তাদেরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তীব্র গরমে প্রতিবছরই রেললাইন বেঁকে যাওয়ার একাধিক ঘটনায় ঘটছে দুর্ঘটনা। ফলে এবারও আগে থেকেই সতর্কতা জারি করেছে রেলওয়ে।

লোকোমাস্টাররা জানিয়েছেন, রেলওয়ের কন্ট্রোলরুম থেকে তাদের গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে। তাপমাত্রা যখন থেকেই প্রতিকূল অবস্থায় থাকে, তখনই এই নির্দেশনা কার্যকর হয়।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সংবাদমাধ্যমকে বলেন, স্থান, কাল, পাত্র ভেদে এই নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেকশনের পরিবেশ, ট্র্যাকের কন্ডিশনসহ সবকিছু বিবেচনা করে এটি কার্যকর হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাপমাত্রা-পরিবেশ দেখে নির্দেশনা দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

গরমে দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

আপডেট টাইম : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪