ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

চলতি এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে তিন দেশ সফরে ঢাকা ত্যাগের কথা ছিল। তবে প্রধানমন্ত্রী দুটি সম্মেলনেই অংশ নিচ্ছেন না। সেক্ষেত্রে এই দুদেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন।

সফরের অন্য দেশ থাইল্যান্ডের বিষয়ে এখনো নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) একটি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর আগামী ২৪ এপ্রিল ব্যাংকক রওনা হওয়ার কথা রয়েছে।

ব্যাংকক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে যোগ দিতে শেখ হাসিনার আগামী ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছানোর কথা ছিল। আর সৌদি আরব থেকে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর আগামী ৪ মে গাম্বিয়া পৌঁছানোর কথা ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

আপডেট টাইম : ০৩:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪